ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৭

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ১৪ জানুয়ারি ২০২২
ফেনীতে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৭
৭ ছিনতাইকারী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে এক ব্যবসায়ীর ১৪ লাখ ৮২ হাজার ২০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, ছিনতাইয়ের টাকায় কেনা তিনটি নতুন মুঠোফোন সেট ও ৫টি ব্যাগ, ছিনতাইয়ের সময় ব্যবহৃত ২টি দা উদ্ধার করেছে পুলিশ। 

গ্রেফতার সাতজন হলেন ফেনীর দাগনভূঁঞার চন্দ্রপুর গ্রামের দেলোয়ার হোসেন বাবু, ফেনী সদরের সুন্দুরপুরের ওমর ফারুক আরমান, ফিরোজপুরের ভান্ডারিয়ার সুমন সিকদার, গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. সাকিব খান, ফেনীর দাগনভূঁঞার তুলাতলীর নূরুল ইসলাম রনি, লক্ষীপুরের চন্দ্রগঞ্জের মো. শিপন ও ফিরোজপুরের মঠবাড়িয়ার  আল আমিন। 

শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. বদরুল আলম মোল্লা জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা বিভিন্ন জেলার লোক হলেও সবাই একটি বিশেষ ছিনতাই চক্রের সদস্য ও পরস্পর বন্ধু এবং শহরের রামপুর এলাকায় বসবাস করেন।  

Advertisement

আরো পড়ুন >>> ৩০০ ধানের জাত সংরক্ষণকারী কৃষক ইউসুফ মোল্লার মৃত্যু

তিনি জানান, গত ৬ জানুয়ারি রাত ৮টার দিকে ফেনী শহরের তাকিয়া রোডের সম্রাট মেজর ফ্লাওয়ার মিলের বিক্রয় প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরীসহ দুইজন কর্মচারী বিভিন্ন দোকান থেকে বকেয়া টাকা সংগ্রহ করে ফ্লাওয়ার মিলের অফিসে জমা দেওয়ার জন্য যাওয়ার সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং পিটিয়ে ও কুপিয়ে ১৪ লাখ ৮২ হাজার ২০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

ভিডিও ফুটেজ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে ঢাকা থেকে দুইজন এবং তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী থেকে ৫ জনসহ মোট সাত জনকেই গ্রেফতার করা হয়। তাদের কাছথ থেকে নগদ ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, ছিনতাইয়ের টাকায় কেনা তিনটি নতুন মুঠোফোন সেট ও ৫টি ব্যাগ, ছিনতাইয়ের সময় ব্যবহৃত ২টি দা উদ্ধার করে পুলিশ। 

তিনি জানান, গ্রেফতার সাত জনের মধ্যে দেলোয়ার ও আরমান পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা গত কিছু দিন থেকে সম্রাট মেজর ফ্লাওয়ার মিলের আমদানির টাকা ছিনতাইয়ের জন্য পরিকল্পনা করে আসছিল। 

আরো পড়ুন >>> জোয়ারে ভরে পেট, ভাটায় ভেজে গলা

দলের সদস্য আল আমিন সম্রাট মেজর ফ্লাওয়ার মিলের মালিকের বাসার ভাড়াটিয়া ও ছিনতাই দলের তথ্য দাতা। ৬ জানুয়ারি বেশি টাকা সংগ্রহ করে মিল কর্মচারীরা অফিসে যাচ্ছে ঐ সংবাদ আল আমিন তার বন্ধুদের জানায়। সে তথ্য অনুয়ায়ী কর্মচারীদের পথরোধ ও পিটিয়ে কুপিয়ে আহত করে টাকাগুলি ছিনতাই করা হয়। তারা সবাই সম্রাট মিলের টাকা ছিনতাইয়ের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। রাত ৮টার দিকে শহরের প্রধান ব্যবসা কেন্দ্র তাকিয়া রোড থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. দিদারুল আলম মোল্লা ১০ লাখ টাকার টাকার অধিক টাকা লেনদেন বা পরিবহনের সময় প্রয়োজনের পুলিশের সহযোগীতা নেয়ার জন্য ব্যবসায়ীসহ সহ সবার প্রতি আহ্বান জানান। 

প্রেসব্রিফিং কালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, জেলা ডিবির (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এবং সম্রাট মেজর ফ্লাওয়ার মিলের পক্ষে ওবায়দুল হক ও তাজ উদ্দিন সম্রাট উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!