[ দেশজুড়ে ]
নোয়াখালীতে কিশোর গ্যাং প্রধান শাকিল গ্রেফতার
ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃত কিশোর গ্যাং প্রধান শাকিল
কিশোরী ও তরুণীদের প্রেমের ফাঁদে পেলে অশ্লীল ভিডিওচিত্র ও ছবি ধারণের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাং বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত শাকিলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল ঐ এলাকার ধনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধারকৃত একটি মোবাইলে বিভিন্ন বয়সী মেয়েদের অশ্লীল স্থিরচিত্র ও ভিডিও চিত্র পাওয়া যায়।
.png)
তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ আরো অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। শাকিলের বিরুদ্ধে ডিবির পরিদর্শক কবির হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!