ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় সড়কে ঝরলো দুই বাইক আরোহীর প্রাণ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১৩ মার্চ ২০২২
হাতীবান্ধায় সড়কে ঝরলো দুই বাইক আরোহীর প্রাণ
মোটরসাইকেল দুর্ঘটনা (ফাইল ছবি)

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ও শামিম হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার মিলন বাজার এলাকা ও হাতীবান্ধার সাব রেজিস্ট্রি অফিসের বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি গ্রামের সফিয়ার রহমানের ছেলে। আর শামিম হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের আবু তাহের রব্বানী ছেলে।

Advertisement

আরো পড়ুন: বাবা-মায়ের ওপর অভিমান, বহুতল ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

পুলিশ জানায়, বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে মিলন বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে, উপজেলার সাব রেজিস্ট্রি অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামিম হোসেন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দুর্ঘটনা ঘটানো ট্রাকচালক ও হেলপাররা পলাতক থাকলেও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!