[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ‘মরা গরুর’ মাংস বিক্রি করে জরিমানা গুনলেন কসাই
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সূবর্ণচরে মরা গরুর মাংস বিক্রির সময় মো. রিয়াজ নামে এক কসাইকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান। একইদিন ভোরে থানারহাট বাজার থেকে রিয়াজকে আটক করে পুলিশ।
আটক ২২ বছর বয়সী রিয়াজ সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবৈশাখী গ্রামের মো. হানিফের ছেলে।
.png)
নোয়াখালী এসপি মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাজারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানারহাট বাজারে অভিযান চালায় পুলিশ। ভোরে জবাই করা গরুর মাংসসহ রিয়াজকে আটক করা হয়। স্থানীয়রা মরা গরু জবাইয়ের অভিযোগ করেলও গরুটি রুগ্ন ছিল বলে পুলিশকে জানান রিয়াজ।
চরজব্বর থানার এসআই মো. সালাহ উদ্দিন জানান, দুপুরে আটক রিয়াজের স্বীকারোক্তি মতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!