[ দেশজুড়ে ]
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
দুর্ঘটনাস্থল-ছবি সংগৃহীত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শুক্রবার (১৩ মে) বিকেল ৩টার দিকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কোর্ট স্টেশন এলাকার আলী বকুলের ছেলে এমাজ উদ্দিন ও গোদাগাড়ীর পিরোজপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে জাহিদ হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটরসাইকেলে করে দুই আরোহী গোদাগাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন আরোহী মারা যান।
.png)
খবর পেয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে লাশ আপাতত থানাতেই রাখা হয়েছে। বৃষ্টি থামলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!