[ দেশজুড়ে ]
নানার বাড়ির পুকুরে লাশ হলো নাহিম
ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে আবদুল্লাহ নাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আবদুল্লাহ নাহিম একই এলাকার বড় পাড়ার নাজিম উদ্দিনের ছেলে। নগরের একটি হেফজখানায় পড়তো সে।
আবদুল্লাহ নাহিমের বড় ভাই আবদুল আজিজ জানান, গত বৃহস্পতিবার পরিবারের সবার সঙ্গে শহর থেকে গ্রামের বাড়িতে যায় নাহিম। পরিবারের সবাই শহরে ফিরে গেলেও নানার বাড়িতে থেকে যায় নাহিম। রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে নানার বাড়ির কাছে কাজী পুকুরে গোসলে নেমে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!