বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, জেলার সব ফসল উৎপাদনে সার ও বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে সব ফসলের জন্য ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।
গত এপ্রিল মাসে ২০২১- ২০২২ অর্থ বছরের প্রণোদনা প্রদান করার কাজ শেষ হয়েছে। জেলার ১ লাখ ২৫ হাজার ৫৪০ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়েছে।
.png)
কৃষি কর্মকর্তারা জানান , সব ধরনের ধানের জন্য ৫ কেজি করে বীজ, গমের জন্য ২০ কেজি বীজ, সরিষার জন্য ১ কেজি, পেঁয়াজের জন্য ৬০০ গ্রাম, সূর্যমুখীর জন্য ২ কেজিসহ অন্যান্য ফসলের জন্য বিভিন্ন পরিমাণের বীজ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচলক দুলাল হোসেন জানান, শুধু গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুরে প্রণোদনা দেওয়া হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকা। এছাড়া মাসকলাইয়ের জন্য ৩ লাখ ৩৮ হাজার টাকা ও অবশিষ্ট প্রণোদনা দেওয়া হয়েছে বিভিন্ন জাতের ধানের জন্য। এগুলোর মধ্যে রয়েছে নাভী জাতের রোপা আমন, বোরো, বোরো হাইব্রিড ধান, বোরো উফশী ও উফশী আউশ।