ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ২০ মে ২০২২
নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮
কবিরহাট থানা ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে ,সারা দেশের ন্যায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ধানসিঁড়ি ইউনিয়ন বনাম সুন্দলপুর ইউপির মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সুন্দলপুর ইউপির এক সমর্থক মাঠে ঢুকে ধানসিঁড়ি ইউপির এক খেলোয়াডকে ঘুষি দেয়। তখন পর্যন্ত ধানসিঁড়ি ইউনিয়ন ২-০ গোলে এগিয়ে ছিল। এ সময় দু’দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তারা কবিরহাট থানার ওসির উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ৮ জন আহত হয়।  
 
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কবিরহাট থানার পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ের ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান কামাল কোম্পানি ও সুন্দলপুর ইউপি চেয়াম্যান মো. ইলিয়াছ পুলিশকে পাঠিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।  

Advertisement

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি। খেলা শেষ হওয়ার এক দুই মিনিট আগে ফাউল করাকে কেন্দ্র করে হাতাহাতি তর্কবিতর্ক হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, ৮জন আহত হওয়ার কোনো খবর তিনি পান নি।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!