ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির সীমানা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪০, ২২ মে ২০২২
বাড়ির সীমানা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বানিয়ািচং থানা-ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল পশ্চিম হাটি এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মো. আলেক জামান খান ওরফে আবু মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে ওই এলাকার পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, একই এলাকার সাইদুর রহমান চৌধুরী ও মজনু চৌধুরীসহ তাদের লোকজনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল আবু মিয়ার। এরই জেরে আবু মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রতিপক্ষরা। একপর্যায়ে তারা বৃদ্ধ আবু মিয়াকে লাথি, কিল ও ঘুষি মারতে থাকেন। 

Advertisement

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিথঙ্গল পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাইদুর রহমান চৌধুরী, মজনু চৌধুরী, রাজু চৌধুরী ও নাইম চৌধুরীকে আটক করা হয়েছে। তারা বর্তমানে বানিয়াচং থানা হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!