ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিছুতেই বাড়ি ফিরল না স্ত্রী, অভিমান করে বিষপানে নিথর হলেন স্বামী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ২৩ মে ২০২২
কিছুতেই বাড়ি ফিরল না স্ত্রী, অভিমান করে বিষপানে নিথর হলেন স্বামী
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে শফিকুল ইসলাম এক যুবক বিষপানে আত্মহত‍্যা করেছেন বলে জানা গেছে।

তিনি রাত্রা গ্রামের গোলাম রব্বানীর ছেলে। সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাকৈরগড়া ইউপি চেয়ারম‍্যান মো. বাচ্চু তালুকদার বলেন, শুনেছি ওই যুবকের স্ত্রী প্রায় আট মাস আগে তাকে রেখে ঢাকায় গার্মেন্টে চাকরি করতে চলে যান। তাদের একটি কন‍্যা সন্তান রয়েছে। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করে তিনি ব‍্যর্থ হন। সেই দুঃখে তিনি বিষপান করে মারা যান।

Advertisement

জানা গেছে, ওই যুবক রোববার রাত ২টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই দিন দুপুরে তিনি বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, বিষপানে অসুস্থ শফিকুল ইসলাম নামে এক যুবক গত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ওই যুবক মনের দুঃখে বিষপান করেছে বলে জানা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!