ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীরে লোহার পেরেক ঢুকিয়ে ব্যবসায়ীকে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৯, ২৯ মে ২০২২
শরীরে লোহার পেরেক ঢুকিয়ে ব্যবসায়ীকে হত্যা
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় এক ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরকান্দা-ছাগলদী সড়কের পৌরসভার মিনারগ্রামের পরিত্যক্ত ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী উপজেলার চরযোশরদী ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা জিলু মোল্যার ছেলে বাবু মোল্যা। বাবুর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে জানা গেছে।

জানা যায়, বাবু মোল্যা নগরকান্দা সদর বাজারে হার্ডওয়ারের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। পরে হাত, পা ও মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরাক ডুকিয়ে দেয়। হাত ও পায়ের রগ কেটে চলে যায়।

Advertisement

থচারীরা দেখতে পেয়ে বাবুর স্বজনদের সংবাদ দেয়। পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়ার পথে বাবু মোল্যা মারা যান।

বাবু মোল্যার ভাই ফিরোজ মোল্যা বলেন, আমার চাচাতো ভাই আমির মোল্যার সঙ্গে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। সেই আক্রোশে ওরাই আমার ভাইকে খুন করেছে। আমি ওদের বিচার চাই। 

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ঘটনা ঘটিয়েই আসামিরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করছি, শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে। এছাড়া ময়নাতদন্তের জন্য বাবু মোল্যার লাশ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!