গ্রেফতার বাবলু ফকির সালথার সংঘর্ষপ্রবণ যদুনন্দী ইউপির বড় খারদিয়া গ্রামের মৃত মােজাম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে গত ৫ মে খারদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত সিরাজুল হত্যাসহ দেশব্যাপী আলোচিত সালথা উপজলা পরিষদ ও থানা ভবন ভাঙচুর মামলা, দ্রুত বিচার আইনে মামলা এবং পুলিশ বাদী মামলাসহ বিভিন্ন ঘটনায় দায়েরকৃত ১৮টি মামলা রয়েছে থানায়।
এর মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরােয়ানা জারি করেছেন আদালত। এসব মামলা আর পরােয়ানা মাথায় নিয়েই তার বিরুদ্ধে দিনের বেলায় সংঘর্ষসহ নানা অপকর্মের নেতত্ব দেয়ার অভিযোগ রয়েছে। আর রাতে কাঁথা-বালিস ও মশারি নিয়ে কখনাে পাট ক্ষেতে আবার কখনাে জঙ্গলে গিয়ে ঘুমাতেন।
.png)
সালথা থানার ওসি মাে. শেখ সাদিক বলেন, গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে খারদিয়া ছয়আনি গ্রামের গভীর জঙ্গল থেকে বাবলু ফকিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার গ্রেফতারি পরােয়ানা রয়েছে। বুধবার গ্রেফতার বাবুল সিরাজুল হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ আদালত জবানবন্দী দিয়েছেন।