ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে চালকবিহীন বাসের চাপায় নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৩, ৯ মে ২০২২
ফরিদপুরে চালকবিহীন বাসের চাপায় নিহত যুবক
ছবি: সংগৃহীত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার (০৭ মে) রাতে চালকবিহীন বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। 

নিহত মুন্সি পৌর সদরের কাপুরিয়া সদরদী গ্ৰামের ইলিয়াস মুন্সীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা এস পি পরিবহনের বাসটি ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে পাশে চা খেতে যান।

Advertisement

হঠাৎ গাড়িটি চলতে শুরু করে। এসময় বাসটি একটি কাউন্টারের ভেতরে ঢুকে যায়। এতে জিলানী মুন্সি ও তার বন্ধু জিনাল মুন্সি গাড়ির নিচে চাপা পড়েন। বাসটি আটক করা গেলেও চালক পলাতক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!