ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

 ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ৫ মে ২০২২
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
সালথা থানা-ফাইল ফটো

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারদিয়া ঠাকুর পাড়া এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!