ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলোনির পুকুরে ডুবে মরলো কিশোরী

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ৪ জুন ২০২২
কলোনির পুকুরে ডুবে মরলো কিশোরী
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণা পৌরশহরে রেল কলোনি এলাকায় পানিতে ডুবে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে পৌরশহরে সাতপাই কবরস্থানের পেছনে ও রেললাইন সংলগ্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সনজিতা রানী রেল কলোনির বাসিন্দা সুধারঞ্জন ও নয়নলক্ষী রানী দম্পত্তির মেয়ে। সনজিতা মৃগী রোগী ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে।

Advertisement

জানা গেছে, সনজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে ছোট বোন তমা রানী কলোনির পুকুরে বড় বোনকে ভাসতে দেখেন। মেয়ের বাবা সুধারঞ্জন জানতে পেরে পুকুর থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার মো. শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!