গ্রেফতারকৃত ইয়াছির আরাফাত খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে এজাহারভুক্ত আসামি। শনিবার ভোরে ঐ উপজেলার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়- গ্রেফতারকৃত ইয়াছির আরাফাত ও তার সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ খুলে অনলাইনে উগ্রবাদী পোস্ট করছিল।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত ইয়াছির আরাফাতের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। ঐ মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। তার পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।