ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৮, ১৬ জুলাই ২০২১
আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতা গ্রেফতার
ছবি: প্রতীকী

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতা গ্রেফতার হয়েছে। তার নাম মাহমুদ হাসান গুনবি ওরফে হাসান। গ্রেফতার ওই ব্যক্তি আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে। 

Advertisement

র‌্যাব জানায়, হাসান আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। সে সংগঠনকে সংগঠিত, কর্মী অর্থ সরবরাহ কাজে নিয়োজিত ছিল। পাশাপাশি আধ্যাত্মিক নেতা হওয়ায় সবাই তার নির্দেশ মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো। তার বিষয়ে অনেক আগেই তথ্য পাওয়া গেলেও হাসান বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!