ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএম ডিপোতে বিস্ফোরণ: পুড়েছে ১০০ কনটেইনার পণ্য

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ৯ জুন ২০২২
বিএম ডিপোতে বিস্ফোরণ: পুড়েছে ১০০ কনটেইনার পণ্য
ছবি: ডেইলি বাংলাদেশ

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে প্রায় ১০০ কনটেইনারের পণ্য পুড়েছে বলে প্রাথমিক তথ্যে জানিয়েছে ফায়ার সার্ভিস। যেসব পণ্যের বেশিরভাগই ছিল তৈরি পোশাক খাতের, যা রফতানির জন্য ডিপোতে নেয়া হয়েছিল।

মঙ্গলবার দুপুরের পর ডিপোর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। সংস্থাটির চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানিয়েছেন, তিনদিনের আগুনে প্রাথমিকভাবে কমবেশি ১০০টি কনটেইনার পণ্য পোড়ার তথ্য পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের দেওয়া অন্য একটি প্রাথমিক তথ্যে জানা গেছে, ডিপোতে থাকা বেশিরভাগ কনটেইনারই অক্ষত অবস্থায় রয়েছে। তাদের হিসাবে আমদানি-রফতানি পণ্যের প্রায় এক হাজার একক কনটেইনার অক্ষত রয়েছে।

Advertisement

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর অক্ষত পণ্য কীভাবে রফতানি হবে, সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে রফতানিমুখী তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। এসব কনটেইনার দ্রুত রফতানি করা না গেলে পোশাকখাত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিস্ফোরণে প্রাণহানি নিয়ে আমরা উদ্বিগ্ন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন অক্ষত পণ্য রফতানি কীভাবে হবে, তার একটি পথ খুঁজে বের করা উচিত। কারণ, এসব কনটেইনার রফতানি করা না গেলে রফতানি খাত ক্ষতিগ্রস্ত হবে। 

তিনি আরো বলেন, এ ডিপো ব্যবহারে যেসব বিদেশি ক্রেতা চুক্তিবদ্ধ ছিলেন, তাদের এখন অন্য ডিপোর সঙ্গে চুক্তি করতে হবে। বিএম ডিপোর রফতানি পণ্যের জট খোলার জন্য বিদেশি ক্রেতা, বাংলাদেশ ব্যাংক, কাস্টমস ও বন্ড কমিশনারেটের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এসব প্রক্রিয়া দ্রুত শেষ করা না গেলে সমস্যা কাটবে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!