ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ১১ জুন ২০২২
বগুড়ায় সড়কে প্রাণ গেল ভ্যান চালকের
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভটভটির সঙ্গে অটোভানের সংঘর্ষে আফছার আলী নামে একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে ওই উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোভ্যান চালক আফছার আলী নাটোর সিংড়া উপজেলার কুঁড়িপাকিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মেছের আলী।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম।

Advertisement

জানা গেছে, সকালে ভ্যান নিয়ে উপজেলার রনবাঘা বাজারের দিকে যাচ্ছিলেন চালক আফসার। পথে রণবাঘা পেট্রোল পাম্পের সামনে বীপরিতমুখী একটি ভটভটির সঙ্গে আফসারের ভ্যানের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মারা যান আফছার। এসময় ভটভটি ফেলে পালিয়ে যান চালক। পরে হাইওয়ে পুলিশ সদস্যরা এসে আফছারের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন।

ওসি শহিদুল ইসলাম জানান, ভটভটি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!