সাউথ আফ্রিকার সঙ্গে টাইগারদের টেস্ট সিরিজ সামনে রেখে চলছে অনুশীলন। ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামকে বেছে নেয়ার কারণ হলো- এ মাঠের উইকেটের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উইকেটের অনেক মিল রয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে অনুশীলনের উদ্দেশ্যে বগুড়ায় পৌঁছান জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তার সতীর্থরা। তাদের অনুশীলন চলবে ৭ মার্চ পর্যন্ত।
.png)
২৩ জন ক্রিকেটারের এ অনুশীলন ক্যাম্পের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’।
শনিবার সকাল থেকেই মাঠে অনুশীলন শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুশীলন চলবে।