ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বগুড়ায় শনাক্তের হার নামল ১০ শতাংশের নিচে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় শনাক্তের হার নামল ১০ শতাংশের নিচে
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে ২৪৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। একই সময়ে করোনা ও উপসর্গে কোনো মৃত্যু নেই।

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন মৃত্যু না থাকায় মোট মৃত্যু সংখ্যা ৮১০ জনেই অপরিবর্তিত আছে। মৃতদের এই তালিকায় শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০৩ জনে। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

Advertisement

আরো পড়ুন: মৃত্যুর আগে শেষ বাঁশি বাজিয়ে দায়িত্ব পালন করলেন নৈশপ্রহরী

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৩৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩২, মোহাম্মদ আলী হাসপাতালে ১৯, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (সোমবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৪৬টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২৩ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে করোনা ও উপসর্গে কোনো মৃত্যু ছিল না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: করোনা বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!