ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রংপুর বিভাগে করোনায় আরো দুইজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২২
রংপুর বিভাগে করোনায় আরো দুইজনের মৃত্যু
করোনাভাইরাস: প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো  দুইজন মারা গেছেন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।  বিভাগে করোনা শনাক্তের হার দাড়িয়েছে ২২ দশমিক ৪৮ শতাংশে। গত ৮ দিনে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান,  বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় একজন ও ঠাকুরগাঁ জেলায় একজনের মৃত্যু হয়েছে। 

বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ৩১, দিনাজপুরে ২৯, নীলফামারীতে ২৩, ঠাকুরগাঁওয়ে ১৪, পঞ্চগড়ে ১১, গাইবান্ধায় ১৯, লালমনিরহাটে ৬ ও কুড়িগ্রামে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২১৮ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত ৯০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৭ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে। বিভাগজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩২১ জন।

Advertisement

পরিচালক আরো জানান, রংপুর বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১৬ হাজার ৭৩৪ এবং মারা গেছেন ৩৩৯ জন । দ্বিতীয় সর্বোচ্চ ২৯৫ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫২ জনে। সবচেয়ে কম ৬৫ জন মারা গেছে গাইবান্ধায়। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৩৬ জনের। ঠাকুরগাঁওয়ে মৃত্যু ২৫৭ ও শনাক্ত ৮ হাজার ৫৩৪, নীলফামারীতে মৃত্যু ৯২ ও শনাক্ত ৫ হাজার ৩৬৮, পঞ্চগড়ে মৃত্যু ৮৩ ও শনাক্ত ৪ হাজার ৩৪৪, কুড়িগ্রামে মৃত্যু ৬৯ ও শনাক্ত ৪ হাজার ৯৪০ এবং লালমনিরহাট জেলায় মৃত্যু ৭১ ও আক্রান্ত ৩ হাজার ২১৩ জন।

এখন পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ৩১ হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আট জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৯ জনের। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৯ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: করোনা রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!