রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের মধ্যে কুষ্টিয়ায় দুইজন, খুলনা, যশোর, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
.png)
একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ১৫৩ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এ জেলায় সর্বোচ্চ ৪৪ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ৩১ জন ও যশোরে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহে ৯ জন, সাতক্ষীরায় ২১ জন, বাগেরহাটে ৫ জন, নড়াইলে ১১ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২০ জন ও মেহেরপুরে ১৬ জনের শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ১ লাখ ২৭ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৪ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৬৩ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৬০৪ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এ জেলায় মারা গেছে ৮২৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত মেরী নামে খুলনার খালিশপুরের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৩৬ জন ভর্তি ছিলেন।