রোববার করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।
নাজমুল ইসলাম বলেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।
.png)
একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে ৮ হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে ৫ হাজার ২৩ জন হয়েছে বলেও জানান তিনি।
নাজমুল ইসলাম বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারী কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন- তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে।
এছাড়া টিকা গ্রহণকারীদের সনদ রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসতে হবে বলেও জানান তিনি।