ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দ্রুততম সময়ে বুস্টার ডোজ নিন: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৬ ফেব্রুয়ারি ২০২২
দ্রুততম সময়ে বুস্টার ডোজ নিন: স্বাস্থ্য অধিদফতর
রোববার করোনা পরিস্থিতি নিয়ে বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

যাদের বুস্টার ডোজের সময় হয়েছে এবং এসএমএস এসেছে, তাদেরকে দ্রুততম সময়ে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ আহ্বান জানান তিনি।

ডা. নাজমুল ইসলাম বলেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আছে। তবে এটি আসলেই নিম্নমুখী কিনা, তা বলার সময় এখনো হয়নি। এ সময়টাতে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন আরো বেশি দায়িত্বের পরিচয় দিই। নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করাসহ যেসব স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনে চলি।

Advertisement

তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেখানেও আমরা সবার প্রতি আবেদন রাখতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে।

আরো পড়ুন> রামেক হাসপাতালে দুইজনের মৃত্যু, শনাক্ত ১১৯

তিনি আরো বলেন, আমরা আশা করছি বইমেলা শুরু হবে, তবে যেহেতু বিপুল লোক সমাগম হবে, স্টলগুলোতে যারা দায়িত্ব পালন করবেন এবং মেলা সংশ্লিষ্ট যারা থাকবেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যাদের প্রথম ডোজের টিকা নেয়ার পর দ্বিতীয়টির এসএমএস এসেছে, তারা যেন যথাসময়ে সেটি নিয়ে নেন।

নাজমুল ইসলাম বলেন, যাদের আগে থেকেই দীর্ঘমেয়াদি নানা রোগ আছে, তাদের কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে।

অ্যান্টিভাইরাল ওষুধ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা দেখেছি টিকার পাশাপাশি করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধের আবিষ্কার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেগুলো উৎপাদন হচ্ছে, বাংলাদেশেও সেগুলো ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আমাদের চিকিৎসকসহ বন্ধুদের কাছে আমরা আবেদন রাখতে চাই, সুনির্দিষ্ট লক্ষণ ও নির্দেশনা ছাড়া কোনো অবস্থাতেই যেন এ ধরনের ওষুধ ব্যবহার করা না হয়, কোনো অবস্থাতেই যেন এসবের অপব্যবহার না করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!