ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে বুস্টার ডোজের টিকা কার্যক্রম শুরু 

শুভ দে, মাভাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১৯, ২৩ জানুয়ারি ২০২২
মাভাবিপ্রবিতে বুস্টার ডোজের টিকা কার্যক্রম শুরু 
মাভাবিপ্রবিতে কোভিড- ১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন ছবি: ডেইলি বাংলাদেশ।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বুস্টার ডোজের টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। 

রোববার সকাল ১১টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস বিল্ডিংয়ের নিচতলা (নতুন মেডিকেল সেন্টারের নির্ধারিত স্থানে) দুইটি বুথে বুস্টার ডোজের টিকা দান কার্যক্রম শুরু হয়। ১১৬ নং ও ১১৭ নং কক্ষে বুস্টার টিকাদান কার্যক্রম চলছে। 

টাঙ্গাইল সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. ইসরাতের নেতৃত্বে ৬ জন নার্স ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকগন টিকা দান কর্মসূচিতে টিকা দিচ্ছেন। 

Advertisement

জানা যায় যে,  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় ডোজ টিকা গ্রহণের তারিখ থেকে ৬ (ছয়) মাস সময় অতিবাহিত হওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাস থেকে অধিকতর সুরক্ষার জন্য বুস্টার ডোজ টিকা দেয়া শুরু করা হয়েছে। 

বুস্টার ডোজ টিকা কার্যক্রম উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, টাঙ্গাইল সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. ইসরাত, মাভাবিপ্রবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাওসার আহমাদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!