মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনোহরদীতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: ইজিবাইকের রং পাল্টিয়েও হলো না রক্ষা, ফুটেজ দেখে ৩ চোর গ্রেফতার
.png)
দণ্ডপ্রাপ্ত শিক্ষক মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের চরতারাকান্দী গ্রামের লিয়াকত আলীর ছেলে এবং একই উপজেলার জেআরএস উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। টিকা কেন্দ্রে শৃঙ্খলার দায়িত্বে ছিলেন দণ্ডপ্রাপ্ত শিক্ষক মাজহারুল ইসলাম। এ সময় তিনি নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ঐ ছাত্রী মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
স্কুলছাত্রীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ শিক্ষক মাজহারুলকে আটক তার উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষক মাজহারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।