[ দেশজুড়ে ]
ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের ছাতকে ইভটিজিংয়ের দায়ে দুই যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেয়া হয়।
এ দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কালারুকা ইউপির বিল্লাই গ্রামের তাজ উদ্দিনের ছেলে জুসেদ মিয়া ও একই গ্রামের গৌছ মিয়ার ছেলে মুক্তাদির আহমদ।
ছাতকের সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, উপজেলার মাধবপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইভটিজিং করছিলো বখাটে জুসেদ মিয়া ও মুক্তাদির আহমদ।
.png)
তিনি আরো বলেন, শনিবার সন্ধ্যায় একটি বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে হুমকি দিচ্ছিল বখাটেরা। দণ্ডবিধির ৫০৯ ধারায় তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!