ওই স্কুলছাত্রীকে মঙ্গলবার রাত দুইটার দিকে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ক্ষেতলাল উপজেলার আটি গ্রাম থেকে সাত বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল।
আটকরা হলেন- ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের হেলাল হোসেনের ছেলে সিহাব, একই গ্রামের হাসমত আলীর ছেলে জহুরুল ইসলাম, ইসলামপুর গ্রামের ইব্রাহিম হোসেনেরে ছেলে মোমিন, রামপুরা গ্রামের আক্কাস আলীর আশরাফুল ইসলাম, খলিলুর রহমানের ছেলে লিটন হোসেন, সুর্য্যবান গ্রামের আজিমুদ্দিন ইমন হোসেন, আটিগ্রামের শামছুল হকের ছেলে সাজ্জাদুল।
.png)
ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো সিহাব নামে এক বখাটে। স্কুলছাত্রীর অভিভাবক বার বার ওই বখাটেকে সতর্ক করে দেয়ার পরও গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুলছাত্রী বাড়ির সামনে তার মাকে ধান শুকানোর কাজে সহযোগিতা করছিলেন। এমন সময় বখাটে সিহাবসহ সাতজন ওই স্কুল ছাত্রীকে যৗন হয়রানীসহ তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রীটির আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে আসেন। ওই বখাটেরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় মামলা করেছেন। বুধবার দুপুরে তাদের জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।