[ দেশজুড়ে ]
স্কুলছাত্রীর শ্লীলতাহানি, কারাগারে অটোচালক
দণ্ডপ্রাপ্ত অটোচালক শাহজাহান
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে শ্লীলতাহানির অপরাধে অটোচালককে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে রামগঞ্জ পৌরসভা আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত অটোচালক শাহজাহান ঐ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামের মুকসুদ আলমের ছেলে। তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন রামগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা।
সূত্র জানায়, অটোচালক শাহজাহান রামগঞ্জ পৌরসভা আঙ্গারপাড়া এলাকায় ঐ স্কুলছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। ওই ছাত্রী বাসায় ফিরে তার মাকে বিষয়টি জানালে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ সিসি ক্যামেরা দেখে শাহজাহানকে শনাক্ত করে। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তথ্য প্রমাণের ভিত্তিতে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
.png)
রামগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!