রোববার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অনুপ কুমার নন্দী।
দণ্ডিত সুজন জেলার দৌলতপুর উপজেলার চর সোনাতলা গ্রামের সাদেক মণ্ডলের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
.png)
মামলার বরাত দিয়ে অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ২৩ জুলাই সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামের পশ্চিমপাড়ায় ঈদগাহ ময়দানের সামনে থেকে সুজনকে আটক করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এরপর ২০১৯ সালের ২৯ এপ্রিল সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার তৎকালীন এসআই সাইফুল ইসলাম। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেয় আদালত।