ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানির হাউজে ডুবে প্রাণ গেল আড়াই বছরের শিশুর 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১৪ জুন ২০২২
পানির হাউজে ডুবে প্রাণ গেল আড়াই বছরের শিশুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

কালীগঞ্জে নির্মাণাধীন একটি গির্জার হাউসের পানিতে ডুবে পূরনিন্দ চৌধুরী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তুমুলিয়া ইউপির দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসফিয়া আশরাফী বলেন, দুপুর দুইটার দিকে মৃত অবস্থায় পূরনিন্দকে হাসপাতালে আনা হয়েছে।

নিহত পূরনিন্দ চৌধুরী দক্ষিণ চুয়ারিয়াখোলা এলাকার শ্যামল চৌধুরীর মেয়ে।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য সাদেকুর রহমান সাদেক বলেন, দুপুরে পূরনিন্দর মা তাকে সঙ্গে করে মাঠে গরু নিয়ে যায়। তার মা গরু নিয়ে ব্যস্ত থাকা অবস্থায় পূরনিন্দ‌ মাঠে খেলা করছিল। হঠাৎ করে তার মা বাড়ি চলে আসে। কিন্তু পরে পূরনিন্দকে আর‌ খুঁজে পাচ্ছিল না। সে সময় বাড়ির আশে-পাশে‌র কোথাও খোঁজ করেও পূরনিন্দকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে মাঠ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন চড়াখলা গির্জার নির্মাণ কাজে ব্যবহৃত নির্মিত পানির হাউজে খোঁজ করতে গিয়ে পানিতে ডুবে থাকা অবস্থায় পরনিন্দকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!