ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ যুবক আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৫ জুন ২০২২
টেকনাফে সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ যুবক আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ সদর ইউপির কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৩০০ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

আটক মো. আবু তাহের টেকনাফ সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কেরুনতলী এলাকার দিল মোহাম্মদের ছেলে।

বুধবার দুপুর ২টার দিকে টেকনাফ সদর ইউপির কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এস এম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

তিনি জানান, কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কেরুনতলী খালে একজন যুবককে কিছু বস্তা পানিতে ভাসিয়ে নিয়ে আসতে দেখা যায়। লোকটিকে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয় কিন্তু লোকটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো. তাহেরকে আটক করে। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় চায়ের প্যাকেটে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ৩০০ ইয়াবা, ১৩২ প্যাকেট রিচ কফি , ৮৫ প্যাকেট হ্যাপিটি মিক্স এবং ২৭ প্যাকেট ক্যালসিয়াম পাউডার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবা ও অন্যান্য মালপত্রসহ আটক যুবককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!