শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রমজান পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার বাসিন্দা রহিম আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, দুর্বৃত্তরা রমজানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.png)