[ দেশজুড়ে ]
কক্সবাজারে রোহিঙ্গা যুবকের নেতৃত্বে অপহরণ, অপহৃত উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ার পালংখালী শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে গত সোমবার জোবায়ের নামে এক রোহিঙ্গা যুবকের নেতৃত্বে এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযুক্ত রোহিঙ্গা যুবক উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।
অপহৃত ঐ কিশোরীকে উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত কিশোরীর নাম শেকুফা। সে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠ এলাকা থেকে ঐ কিশোরীকে উদ্ধার করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক।
.png)
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হলে অপহরণ চক্রের সদস্যরা কিশোরীকে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন এর তৎপরতা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!