[ দেশজুড়ে ]
অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ মো. আলম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় অভিযান চালিয়ে আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!