শনিবার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে, শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উনচিপ্রাং ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা আবু আহমেদের ছেলে সোনা মিয়া ও একই ক্যাম্পের ব্লক-বি/৫ এর বাসিন্দা নূর সালামের ছেলে মো. আয়াছ।
.png)
১৬ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। অভিযান টের পেয়ে পালানোর সময় মো. আয়াছকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া এদিন বিকেলে একই ক্যাম্পের এ/৩ ব্লক এলাকায় অভিযান চালিয়ে সোনা মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ কর্মকর্তা।