[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে চার হাজার পিস ইয়াবাসহ মো. শফিক নামে ২৪ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফ স্থলবন্দরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিক বালুখালী ১২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, টেকনাফ স্থলবন্দরের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক শফিককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!