[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়ায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার সকালে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর সি-৬ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত নূর মোহাম্মদ একই ক্যাম্পের বাসিন্দা।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর সি-৬ ব্লকে অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ঘরে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!