ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৩ মে ২০২২
ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক
আটককৃত রোহিঙ্গা তরুণী- ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসা জুবাইরা বিবি নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সৈয়দ নুরের মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে আসেন জুবাইরা বিবি। ঐ সময় কাউন্টারে দায়িত্বরতদের সন্দেহ হলে তার আঙুলের ছাপ যাচাই করা হয়। এতে দেখা যায়- জুবাইরা বিবি ২০১৭ সালের ডিসেম্বর মাসে কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের নাগরিক হিসেবে নিবন্ধন করেন। পরে তাকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!