শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জাদিমুড়া ২৭নং ক্যাম্পের সি/২-ব্লকের বাসিন্দা মৃত হোসেন আহাম্মদের ছেলে মো. আব্দুল্লাহ এবং নয়াপাড়া ক্যাম্পের জি/৫-ব্লকের বাসিন্দা ওসমান গনির ছেলে মো. রফিক।
.png)
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালানোর সময় এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। আটককৃত ঐ রোহিঙ্গা মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও রামদাসহ আটককৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।