মঙ্গলবার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প ও হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উনচিপ্রাং ক্যাম্পের সি-ব্লকের আনোয়ার ইসলাম ও তার স্ত্রী আমেনা বেগম এবং জাদিমুড়া ক্যাম্পের বি-ব্লকের মো. রিয়াজ।
.png)
১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়। এছাড়া জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালানোর সময় এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. রিয়াজ নামে ঐ রোহিঙ্গা। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের ইয়াবাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।