[ দেশজুড়ে ]
টেকনাফে ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক এনামুল হাসান- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগে এনামুল হাসান নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউপির লেদা ২৪ নম্বর ক্যাম্পে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবক ঐ ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, এনামুল হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির ঐ কিশোরীকে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে এনামুল হাসানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!