ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ কোটি টাকার মাদকসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ১৯ মে ২০২২
৫ কোটি টাকার মাদকসহ রোহিঙ্গা আটক
মাদক আইসসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ১ কেজি ৬০ গ্রাম আইসসহ শহিদুল ইসলাম নামে এক রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির বিআরএম-৯ থেকে আনুমানিক ৯০০ গজ উত্তর দিকে আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

Advertisement

কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম আইস উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা জাদিমুড়া ২৭নং ক্যাম্পের মো. ইব্রাহীমের ছেলে।

তিনি আরো জানান, আটক আসামির বিরুদ্ধে জব্দকৃত আইসসহ অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!