[ দেশজুড়ে ]
রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল
রোহিঙ্গাদের দেখতে ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল- ছবি: ডেইলি বাংলাদেশ
রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে এসেছে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা।
তিনি জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচরে আসেন। তারা আশ্রয়কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নিয়েছেন। পরে বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে ছিলেন।
.png)
উল্লেখ্য, ১৩ ধাপে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!