বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের তাদের আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা হলেন- হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬ নম্বর ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার, একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান, মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম, হাফেজ আহমদের স্ত্রী হাফিজা, মো. ওসমানের স্ত্রী দীল কায়েস, ১১ নম্বর ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম, একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক ও ৬৭ নম্বর ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা।
.png)
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় স্থানীয় এলাকাবাসী ৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটককৃত রোহিঙ্গাদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।