[ রাজধানী ]
শাহজালাল বিমানবন্দরে ৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ফাইল ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুই রোহিঙ্গাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
জিয়াউল হক জানান, বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে সাদ্দাম হোসেন ও আমিন নামে দুজনকে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন টহল দলের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা এলোমেলো কথা বলতে থাকেন। পরে তাদের এয়ারপোর্ট এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করে ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ্দাম ও আমিন নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। তারা দুজনই টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অজ্ঞাত একজনের কাছে ইয়াবা পৌঁছে দিতেই তারা ঢাকায় এসেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!