[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের শীলবনিয়া পাড়ায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৮ মার্চ) রাতে পৌরসভার ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার শীলবনিয়া পাড়া জামে মসজিদের সামনে টেকনাফ-শাহপরীর দ্বীপগামী সড়কে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আটককৃত রোহিঙ্গার দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, উদ্ধারকৃত টাকা ও ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!