ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ১ এপ্রিল ২০২২
উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আমির হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

বুধবার রাত ৯ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২৮ ব্লক থেকে আমিরকে আটক করা হয়। আটককৃত ৪০ বছর বয়সী আমির একই ব্লকের বাসিন্দা ফারুক আহমেদের ছেলে।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বালুখালী ৮ নম্বর ক্যাম্পের বি-২৮ ব্লকে অভিযান চালিয়ে আমিরকে আটক করেন এপিবিএন সদস্যরা। পরে তার সঙ্গে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেটে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!