ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ২৭ মার্চ ২০২২
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক
আটককৃত আলী জোহার

কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্রসহ আলী জোহার নামে ২০ বছরের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলী জোহার একই ক্যাম্পের বাসিন্দা আলী আহাম্মদের ছেলে।

১৪ এপিবিএন-এর অধিনায়ক (এসপি) নাইমুল হক বলেন, ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে আলী জোহারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ক্যাম্পের শফিকের পরিত্যক্ত ঘরের ছাউনির নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!